মানব পাচার
ফাঁদে ফেলে রাশিয়ায় ২০ বাঙালির মৃত্যু, প্রলোভন থেকে সতর্কতা
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ইতালির জন্য ৩৯ লাখ টাকা খরচে লিবিয়ায় নিখোঁজ সাইদুল, নিঃস্ব পরিবার
উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্নে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় নিখোঁজ হয়েছেন মাদারীপুরের যুবক সাইদুল বেপারী। গত দুই মাস ধরে তাঁর কোনো খোঁজ না পেয়ে এবং দালালের পেছনে ৩৯ লাখ টাকা খুইয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার। ছেলেকে ফিরে পাওয়ার আশায় চোখের পানি ফেলছেন বৃদ্ধা মা, আর বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বজনেরা।
ভারত হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার ও জেল: শামা ওবায়েদ
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আনা মাত্রই গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মাদারীপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এছাড়া মানব পাচার রোধে আন্তর্জাতিক দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
সুন্দরবনে দস্যু দমনে কঠোর অবস্থানে কোস্ট গার্ড, নিরাপত্তা জোরদারের ঘোষণা
সুন্দরবনে দস্যুতা, মাদক ও মানব পাচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটির দাবি, ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে বনদস্যু চক্রগুলো অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।